খেলা

মুশফিকই প্রথম বাংলাদেশি

সান নিউজ ডেস্ক: পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে বেশি সময় নেননি মুশফিকুর রহিম। দিনের ১৬তম ওভারেই দেশের প্রথম ব্যাটার হিসেবে করে ফেলেছেন টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান। তবে মাইলফলকটা আগেই ছুঁতে পারতেন তামিম ইকবাল। গতকাল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ৮৫ রান করেই তিনি টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

আরও পড়ুন: হাইকোর্টে সম্রাটের জামিন বাতিল

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। শ্রীলঙ্কার চেয়ে আর ১২ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ৮৮ রানে অপরাজিত লিটন। দুর্দান্ত মাইলফলকে পৌঁছানো মুশফিক নামবেন ৮৫ রান নিয়ে।

এ দুজন সেঞ্চুরি করে ফেললে মাত্র দ্বিতীয়বারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পাবে বাংলাদেশ। তাদের আগে তামিম আহত অবসর হয়ে ফিরেছেন ১৩৩ রান করে। ২০১৩ সালে একই দলের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল (১৯০), মুশফিকুর রহিম (২০০) ও নাসির হোসেন (১০০)।

এর আগে তামিম এরপর পেয়েছেন দারুণ এক শতরান। কিন্তু নিজের ইনিংসটি অসম্পূর্ণ রেখেই ফিরতে হয়েছে তাকে ১৩২ রানের মাথায় হাতের পেশির চোটে তিনি অবসরে গিয়েছিলেন। অথচ নিজের সংগ্রহটাকে ১৫২ রানে নিতে পারলেই আরও বড় মাইলফলক নিজের করে নিতে পারতেন—প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান। কিন্তু দুর্ভাগ্য সেটি হয়নি। তবে যে মুশফিকুর রহিমকে তিনি সকালে পেছনে ফেলেছিলেন সর্বোচ্চ রান সংগ্রহে, তিনিই নিজের দারুণ এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকের সিংহাসন তো ফিরে পেলেনই, প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের কীর্তি এখন তারই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা