কিলিয়ান এমবাপ্পে (ছবি: সংগৃহীত)
খেলা

ছেলেবেলার স্বপ্নের ক্লাবে যাচ্ছনে এমবাপ্পে?

ক্রীড়া ডেস্ক: ছেলেবেলা থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন ছিল কিলিয়ান এমবাপ্পের। এ তথ্যটি সবারই জানা। নিজেও অনেকবার জানিয়েছেন এই কথা।

তার ফুটবলের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবে খেলতে চেয়েছেন তিনি। এমবাপ্পে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকে প্রতি মৌসুমেই তার রিয়ালে যাওয়ার গুঞ্জন শোনা গেছে। তবে এবার গণমাধ্যমের দাবি দুই এক সপ্তাহের মধ্যেই ঘোষণা চলে আসতে পারে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে।

২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পের ধারে পিএসজিতে যাওয়ার আগে থেকে শুরু হয়েছিল তার রিয়ালে যাওয়ার গুঞ্জন। সেবার অবশ্য অল্পতেই থেমে যায় সব কিছু। পরের বছর প্যারিসের ক্লাবটির সঙ্গে পাকা চুক্তিই করেণ তিনি। এরপর থেকে ফরাসি তারকার শৈশবের ভালো লাগার ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন চলতেই থাকে।

পুরনো সব গুঞ্জনের মাত্রা ছাড়িয়ে যায় গত মৌসুমের শেষে। তাকে পেতে উঠেপড়ে লেগেছিল রিয়াল। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডও তখন শৈশবের প্রিয় ক্লাবে যেতে উন্মুখ ছিলেন। কিন্তু পিএসজি তাকে ছাড়তে ছিল নারাজ। স্পেনের সফলতম দলটি রেকর্ড ট্রান্সফার ফি দিতে প্রস্তুত থাকলেও মন বদলায়নি পিএসজি কর্মকর্তাদের।

আরও পড়ুন: শিরোপা জয়ের স্বপ্ন টিকে রইল লিভারপুলের

অবশেষে সব জল্পনা-কল্পনা বুঝি শেষ হতে চলেছে। গত দুই সপ্তাহের ঘটনাপ্রবাহে মাদ্রিদ শিবিরের পাল্লা ভারি হতে দেখা যাচ্ছে। স্প্যানিশ ফুবল বিশেষজ্ঞ গিয়েম বালাগের প্রতিবেদন মতে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ফরাসি তারকা বর্তমান ঠিকানা ছেড়ে রিয়ালে যাওয়ার ঘোষণা দেবেন। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে এমবাপ্পের। জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছিল, রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপ্পের। আনুষ্ঠানিক ঘোষণা আসতেই কেবল বাকি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা