দুর্দান্ত সেঞ্চুরি করলেন তামিম ইকবাল
খেলা

দুর্দান্ত সেঞ্চুরি করলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অভিজ্ঞ ড্যাশিং ওপেনার এবং তারকা খেলোয়ার তামিম ইকবাল খান শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন । এটি তার টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। ১৬২ বলে ১২টি বাউন্ডারি দিয়ে শতক সাজান এই ওপেনার।

আরও পড়ুন : ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

তামিম ২১৪ বলে ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট নিয়েছেন।

বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬৩ রান। মুশফিকুর রহিম ৩২ রান নিয়ে ব্যাট করছেন এবং লিটন কুমার দাস আছেন ২৬ রানে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

এর আগে সকালে টেস্টের তৃতীয় দিনে শতরানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। পাঁচ বছর পর টেস্টে ওপেনিং জুটিতে এমন রেকর্ড গড়লো বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে এ জুটির সংগ্রহ ছিল ৭৬ রান। আজ সকালে আরো ২৮ রান যোগ করেন তামিম ও জয়। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ২২ রান এবং জয় যোগ করেন ৫ রান।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

শত রানের জুটি গড়ার আগে অর্ধশত করেন তামিম ইকবাল। গতকাল ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ৭৩ বলে সাত বাউন্ডারিতে অর্ধশতক পূর্ণ করেন তিনি।

গতকাল দ্বিতীয় দিন অ্যাঞ্জোলো ম্যাথুজের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৯৭ রান গড়ে শ্রীলঙ্কা। এক রানের জন্য দ্বিশতক করতে পারেননি এই লঙ্কান ব্যাটসম্যান।

আরও পড়ুন : পচে যাচ্ছে খড়, গো-খাদ্যের সংকট

প্রসঙ্গত, দেশের হয়ে সর্বোচ্চ ৬ টি উইকেট নেন নাঈম হাসান। টেস্ট ক্রিকেটে ৩য় বারের মতো ৫ উইকটে পেলেন তিনি। এছাড়া সাকিব আল হাসান ৩ টি এবং তাইজুল ইসলাম ১ টি উইকেট শিকার করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা