ম্যাথিউসের ১৯৯ রানে লঙ্কান সংগ্রহ ৩৯৭
খেলা

ম্যাথিউসের ১৯৯ রানে লঙ্কান সংগ্রহ ৩৯৭

স্পোর্টস ডেস্ক : অ্যাঙ্গেলো ম্যাথিউস ১৯৯ রান, মাইলফলক ছুঁতে প্রয়োজন মাত্র ১ রান। ৩৯৬ বল খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান যেন নিজের ওপর চাপ নিয়ে ফেললেন, তাড়াহুড়ো করে নাঈমকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন সাকিবের হাতে। অবশেষে ১ রানের আক্ষেপে মাঠে ছাড়লেন।

আরও পড়ুন : টাকার মান কমলো

চট্টগ্রামে শ্রীলঙ্কা দলের প্রথম ইনিংস ম্যাথিউসের আউটের মধ্যে দিয়ে গুটিয়ে যায়। ৩৯৭ রানে থামল সফরকারীরা। বাংলাদেশের হয়ে প্রায় ১৫ মাস পর খেলতে নেমে বল হাতে একাই ৬ উইকেট শিকার করলেন নাঈম। সাকিব নিয়েছেন ৩টি, বাকি ১টি তাইজুলের।

ম্যাথিউস আর বিশ্ব ফার্নান্দো ১৪১ বলে অবিচ্ছেদ্য ৪৭ রানের জুটি নিয়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করার কথা ছিল । কিন্তু আগের সেশনে মাথায় চোট লাগায় ফার্নান্দোর পরিবর্তে নামেন আসিথা ফার্নান্দ।

আরও পড়ুন : ক্ষমতা চিরকাল থাকবে না

তবে সুবিধা করতে পারেননি তিনি। নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত ফার্নান্দো। তার কুইকার বুঝতেই পারেননি ব্যাটসম্যান, বল সরাসরি আঘাত হানে উইকেটে। এর মাধ্যমে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিনার।

আরও পড়ুন : শিরিন আকলেহকে হত্যায় বাংলাদেশের নিন্দা

শেষ উইকেটে আবার ব্যাট হাতে নামেন বিশ্ব। তবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না ম্যাথিউস। অন সাইডে স্লগ করতে গিয়ে ধরা পড়েন সাকিবের হাতে। ৩৯৭ বলে ১৯ চার ও ১ ছয়ে ১৯৯ রান করেন ম্যাথিউস। টেস্ট ক্রিকেটে এটি তার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ৩৯৭ রানে তার আউটের মধ্যে দিয়ে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা