ছবি: সান নিউজ
রাজনীতি

জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপির ৫ নেতার পদত্যাগ

ফেনী প্রতিনিধি

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচ নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তাঁরা।

পদত্যাগ করা নেতারা হলেন—জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তাঁরা জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় তাঁরা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বলে জানান।

পদত্যাগ করা ওমর ফারুক শুভ বলেন, এনসিপি তিন দলীয় জোটের সঙ্গে যখন জোট করেছিল, তখন আমরা পক্ষে ছিলাম। তখন সেটি ছিল রাষ্ট্র সংস্কার জোট। এখন যে জোট করেছে, আমরা সেটির বিপক্ষে। এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল ৩০০ আসনে প্রার্থী দেবে। কিন্তু সেটি না করে নির্বাচনের জন্য একটি জোটে গেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় এনসিপি। এ সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে—অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুভা জাবিন, মুশফিকুস সালেহীনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

তবে জামায়াত–এনসিপি জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা