মুশফিকুর রহিম (ছবি: সংগৃহীত)
খেলা

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক 

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ সফরে অনুপস্থিত থাকার কথা এরই মধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেন বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন জানান, ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিক থাকছে না। সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে মুশফিকও না থাকলেও ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজে বড় ধাক্কাই খাবে টিম বাংলাদেশ। এরই মধ্যে ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন, শরিফুল ও নাঈম হাসান।

এবার এ তালিকায় মুশফিকের নামও যোগ হয়েছে। আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা আছে। যেখানে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা।

আরও পড়ুন: অবশেষে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে!

খসরা সূচি অনুযায়ী অ্যান্টিগায় প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ এবং ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা