দুই বাংলার ফুটবল লড়াই ১৯ এপ্রিল
খেলা

দুই বাংলার ফুটবল লড়াই ১৯ এপ্রিল

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ৩১ মে ঢাকার আবাহনী ও কলকাতার মোহনবাগানের শেষ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল, তারপর আর কোথাও সাক্ষাত হয়নি তাদের।

আরও পড়ুন : বাংলার আকাশে আজ ‘নতুন সূর্য’

দীর্ঘ ৫ বছর পর ১৯ এপ্রিল দেখা হচ্ছে দুই দলের। এবার রণক্ষেত্র কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন। শেষ সাক্ষাতের ফলাফল অনেকে ভুলে গেছেন হয়তো। ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।

মোহনবাগান আবাহনীর কাছে হারতেই বসেছিল। ৮ মিনিটে এগিয়ে গিয়েছিল আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকরা যখন জয়োৎসবের প্রস্তুতি শুরু করবে ঠিক তখন পেনাল্টি পেয়ে যায় অতিথি দলটি। ওই পেনাল্টিতেই সর্বনাশ আবাহনীর। ৮৩ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে হার এড়িয়েছিল কলকাতার জায়ান্টরা। সেটি ছিল এএফসি কাপের গ্রুপ ম্যাচ।

আরও পড়ুন : পহেলা বৈশাখে বাঙালি জেগে ওঠে নবপ্রাণে

এবার ১৯ এপ্রিলের ম্যাচটি এএফসি কাপের প্লে-অফের শেষ ধাপ। আগের ম্যাচে মোহনবাগান ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকার ক্লাব ব্লু স্টারকে হারিয়েছে এবং আবাহনী ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ঐ ম্যাচটি হওয়ার কথা ছিল সিলেটে।

আবাহনী-মোহনবাগানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্লে-অফ পর্ব। যারা জিতবে তাদের মিলবে এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট।

আরও পড়ুন : ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না

এই মাঠেই ১৮ মে শুরু হবে ‘ডি’ গ্রুপের খেলা। এই গ্রুপে আগে থেকেই অপেক্ষা করছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও ভারতের গকুলাম কেরালা।

গ্রুপ পর্বের হিসেব পরে। আবাহনী ও মোহনাবাগানের গ্রুপ পর্বে ওঠার লড়াইটাই এখন আলোচনায় ঢাকা ও কলকাতায়।

আরও পড়ুন : ফিলিপাইনে মেগির আঘাতে নিহত ১১৭

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস ও অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন মনে করছেন মোহনবাগানকে হারানো কঠিন কিছু না। ‘আমাদের ভালো প্রস্তুতি আছে। দলের অবস্থাও ভালো। সব মিলিয়ে আমার মোহনবাগানকে হারাতেই কলকাতা যাচিছ।

শনিবার ( ১৬ এপ্রিল) সকালে আবাহনী কলকতা যাচ্ছে। বৃহস্পতিবার আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা ২৩ জন ফুটবলার নিয়ে কলকাতা যাচ্ছি। এর মধ্যে ৫ জন বিদেশি।

আরও পড়ুন : ইবিতে ছাত্রলীগের দু'গ্রুপে হাতাহাতি

তবে বিদেশি খেলতে পারবেন ৪ জন। আমাদের নতুন সংগ্রহ বসনিয়া অ্যান্ড হার্জেগভনিয়ার ফরোয়ার্ড নিডো তুর্কভিচের পায়ে একটু ব্যথা আছে। সে খেলতে পারবেন কি না কলকাতা যাওয়ার পর বোঝা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা