সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা (ছবি: সংগৃহীত)
খেলা

ঘরের মাঠে ড্র, সেমিতে লিভারপুল

ক্রীড়া ডেস্ক: প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল লিভারপুল। ফিরতি লেগে অবশ্য ঘরের মাঠে জয় পায়নি অলরেডরা। ৩-৩ গোলে ড্র করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। এতে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

ম্যাচে ঘরের মাঠে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। অপর গোলটি করেন ইব্রাহিম কোনাটে। বেনফিকার হয়ে ১টি করে গোল করেছেন গনকালো রামোস, রোমান ইয়ারেমচুক ও ডারউইন নুনেজ।

নিজেদের মাঠে ২১ মিনিটে কর্নার পায় লিভারপুল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইব্রাহিম কোনাটে। ৩২ মিনিটে অবশ্য এই গোলটি শোধ দিয়ে দেয় বেনফিকা। এ সময় ডি বক্সের সামনে গনকালো রামোসকে বল বাড়িয়ে দেন এক সতীর্থ। বল পেয়েই তিনি বক্সে ঢুকে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের ম্যাচ।

এরপর বিরতি শেষ করে ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান রবার্তো ফিরমিনো। এ সময় বক্সের বামদিক থেকে বল বাড়িয়ে দেন দিয়েগো জতা। আনমার্ক ফিরমিনো এক প্রকার ফাঁকা পোস্টে বল জালে পাঠান।

৬৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৩-১ করেন ফিরমিনো। এ সময় কন্সটানটিনোর দূরপাল্লার ক্রসে পা লাগিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান এই তারকা।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

তবে শেষ দিকে দুটি গোল শোধ দিয়ে সমতা ফেরায় বেনফিকা। ৭৩ মিনিটে ইয়ারেমচুক অ্যালিসনকে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে বল জালে জড়ান। আর ৮২ মিনিটে জোওয়া মারিও অ্যালিসনকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান। অ্যানফিল্ড জয় করে ফিরলেও সেমিফাইনালের টিকিট পায়নি জার্মান এ ক্লাবটি। তাদের হারিয়ে আরও একবার সেমিফাইনালে পৌঁছে গেল সালাহ-ফিরমিনোরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা