শিরোপার খুব কাছে লিভারপুল
খেলা
৪-০ গোলের জয়

রাতেই শিরোপা উৎসব লিভারপুলের?

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এখন হাত ছোঁয়া দূরে লিভারপুলের। ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়ে লিগ টেবিলে রেডদের পয়েন্ট এখন ৮৬। গাণিতিক বিচারে ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো লিগ শিরোপা নিশ্চিতে আরো দুই পয়েন্ট দরকার লিভারপুলের। তবে বৃহস্পতিবার অর্থাৎ আজ রাতে লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। সেখানে সিটিজেনরা পয়েন্ট হারালে শিরোপা উৎসব করতে কোন বাধা থাকবে না লিভারপুলের।

ক্রিস্টালকে শুরু থেকেই চাপে রাখা লিভারপুল লিড পায় ২৩ মিনিটে। আরনল্ডের ফ্রি কিক থেকে এগিয়ে যায় রেডরা।

দলের লিড দ্বিগুণ হয় ৪৪ মিনিটে। ফিরমিনোর বাড়ানো বল বুকে রিসিভ করে বা পায়ের দারুণ শটে লিগে নিজের ১৭তম গোলটি করেন মোহামেদ সালাহ। ১৯ গোল করে লিগের শীর্ষে জেমি ভার্ডি।

লিভারপুলের তৃতীয় গোলটি করেন ফাবিয়ানো। ৫৫ মিনিটে রবার্টসনের অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ক্রিস্টাল গোলরক্ষককে ফাঁকি দেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

এরপর দেখা যায় সালাহ ও মানের দারুণ কম্বিনেশন। ৬৯ মিনিটে এই কম্বিনেশনে মানের দারুণ গোলে ৪-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। রেডরাও জেতে এই ব্যবধানে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা