মিউজিক্যাল চেয়ারে আবারো শীর্ষে রিয়াল
খেলা
স্প্যানিশ লিগ

শীর্ষে ফিরলো রিয়াল

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে আবারো সেরার আসনে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের ম্যাচে মায়োরকাকে ২-০ গোলে হারায় তারা। আগের দিন বার্সেলোনার জয়ে তাদের কাছে শীর্ষত্ব হারানো রিয়াল ফিরে পেলো সেই জায়গা। ম্যাচ জিতে বার্সার সাথে সমান ৬৮ পয়েন্ট রিয়ালের। মুখোমুখি লড়াই পরিসংখ্যানে বার্সার চেয়ে এগিয়ে লা ব্লাঙ্কোরা।

গ্যারেথ বেল ছিলেন একাদশে। তাতে যেন রিয়ালের প্রাণে একটু বেশিই শক্তি ছিল। হয়তো তাই সপ্তম মিনিটেই বেনজেমার জোরালো শট মায়োরকা গোলরক্ষক রেইনার ফেরানোর পরের মিনিটেই সুযোগ পান বেল। তবে এবারও রেইনার প্রতিরোধে আটকে যান বেল, আটকায় রিয়াল।

মিনিট তিনেক পর এবার রিয়ালকে বাঁচান গোলরক্ষক কোর্তোয়া। মায়োরকা মিডফিল্ডার মোহাম্মদের শট জালে যায়নি কোর্তোয়ার আঙুলের ছোয়ায় বল বাইরে চলে গেলে।

রিয়াল লিড পায় ১৯ মিনিটে। মদ্রিচের পাস থেকে ভিনিসিউস করেন গোল।

কিছু সময় পর আবারো সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস। তার চিপ করা বল গোলরক্ষককে ফাঁকি দিলেও আটকে যায় ক্রসবারে।

রিয়ালের ব্যবধান দ্বিগুণ হয় ৫৬ মিনিটে। দারুণ এক ফ্রি কিক থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেন সার্জিও রামোস।

ম্যাচের শেষ মিনিটেও গোল পেতে পারতো রিয়াল। যদি না দিয়াসের শট ঝাপিয়ে পড়ে ঠেকাতেন মায়োরকা গোলরক্ষক রেইনা।

শিরোপা লড়াইয়ে বার্সা এবং রিয়াল দুই দলই চলছে এখন সমান তালে। দুই দলেরই বাকি আছে ৭টি করে ম্যাচ। যেখানে বার্সেলোনা পরের ম্যাচ খেলবে ২৭ জুন সেল্টা ভিগোর বিপক্ষে। পরদিন অর্থাৎ ২৮ জুন রিয়ালের প্রতিপক্ষ এসপানিওল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা