এবার করোনার থাবা শ্রীলঙ্কা সফরে
খেলা

স্থগিত শ্রীলঙ্কা সিরিজও

ক্রীড়া প্রতিবেদক:

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ পেছানোর ঘোষণা এসেছিল আগের দিনই। এবার এলো আরেকটি দু:সংবাদ। করোনা ভাইরাসের কারণে এবার পেছালো টাইগারদের শ্রীলঙ্কা সফরও। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়।

ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের অনুরোধ করেছে সিরিজটি আপাতত স্থগিত রাখতে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না দেখেই বিসিবি শ্রীলঙ্কাকে এমন অনুরোধ করেছে বলে জানায় তারা। তবে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।

জুলাইয়ে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনা সংক্রমণে শ্রীলঙ্কা একটু বেশিই সাবধানী হওয়ায় তারা ইতোমধ্যে ক্রিকেটারদের অনুশীলনও শুরু করেছে। সেখানে প্রথম ধাপের অনুশীলন শেষে এখন চলছে দ্বিতীয় দলের প্র্যাকটিস।

অন্যদিকে করোনার কারণে বাংলাদেশের খেলোয়াড়রা ব্যাক্তিগতভাবে মাঠে গিয়ে অনুশীলন করতে চাইলেও বাস্তবতার কারণে তা সম্ভব নয়। এবার সিরিজ পেছানোতে মাঠের অনুশীলনও পেছালো টাইগার ক্রিকেটারদের।

এর আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, টাইগারদের আয়ারল্যান্ড সফর এবং বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচও পিছিয়েছিল এই করোনা ভাইরাসের কারণে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানার সময় এখন। এপ্রিল...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা