বার্সার শীর্ষে ফেরার সুযোগ
খেলা
মেসির ৭০০ গোলের লক্ষ্য

পারবে বার্সেলোনা?

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে আজ শীর্ষে ফেরার সুযোগ বার্সেলোনার সামনে। রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৬৫ পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পিছিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুই নম্বরে কাতালানরা। সাথে আর্জেন্টাইন তারকা যদি এক গোল করতে পারে তাহলে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭০০ গোলের মাইলফলকেও পৌছাবে লিওনেল মেসি।

বার্সেলোনার ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এখন ১০ নম্বরে আছে দলটি। কিন্তু বার্সা ও বিলবাওয়ের শেষ পাচ ম্যাচের মুখোমুখি পরিসংখ্যান বিচার করলে কাতালানরা জিতেছে কেবল একটি ম্যাচ। বিলবাও জিতেছে দুটি আর বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

এমনকি লিগের প্রথম দেখায় গত বছরের আগস্টের লড়াইয়ে একেবারে শেষ দিকের গোলে হেরেছিল বার্সেলোনা। আর কাতালানরা শেষ পাচ ম্যাচের মধ্যে বিলবাওকে হারিয়েছিল ২০১৮ সালের মার্চের লড়াইটাতে।

বার্সা তাদের গত মাচে সেভিয়ার সঙ্গে ড্র করে। এরপর রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারানোয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও তাদের শেষ ম্যাচে হারিয়েছিল রিয়াল বেতিসকে। এর আগে দুটি ম্যাচ ড্র ও দুটি লড়াই জিতেছিল বিলবাও। বাংলাদেশ সময় রাত ২টায় হবে বার্সেলোনা-বিলবাও ম্যাচ। বার্সার পরের ম্যাচ শুক্রবার সেল্টা ভিগোর বিপক্ষে।

সান নিউজ

শীর্ষে ফেরার সুযোগ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাক...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা