করোনার কবলে ক্রিকেট
খেলা
বিসিবি’র সিদ্ধান্ত

পেছালো নিউজিল্যান্ড সিরিজ

ক্রীড়া প্রতিবেদক:

করোনা ভাইরাসের প্রকোপে এবার পেছালো বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে এই সিরিজ হওয়ার কথা ছিল। তবে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আপাতত তা পিছিয়ে গেছে। আগামীতে কবে নাগাদ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতার এই সিরিজ হবে দুই বোর্ড মিলে আলোচনা করে তা ঠিক করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এক মেইল বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়। যেখানে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, করোনা ভাইরাসের কারণে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আছে তাতে পূর্নাঙ্গ একটি সিরিজ আয়োজন বেশ চ্যালেঞ্জের। ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকি থাকা অবস্থায় এমন আয়োজন বেশ কষ্টকর হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

সুজন আরো জানান, এমন পরিস্থিতি বিবেচনা করেই নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিলে আলোচনা করে সিরিজ পেছানোর সিদ্ধান্ত নেয়। এটা ক্রিকেটার এবং টিম অফিসিয়ালদের জন্য অবশ্যই মন খারাপের বিষয়। কিন্তু কোন দেশই এখন চায় না তাদের ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তিদের কোন ধরণের ঝুঁকির মুখে ফেলতে।

এর আগে করোনার কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও স্থগিত হয়। এমনকি বাংলাদেশের আয়ারল্যান্ড ট্যুরও পিছিয়ে যায় বিশ্বের এই মহামরি পরিস্থিতির কারণে। এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়া নিয়েও। সবকিছুই নির্ভর করছেন করোনা পরিস্থিতি এবং সেটার প্রেক্ষিতে সরকার ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তর উপর।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা