মাহরেজ, ফোডেনের জোড়া গোল
খেলা
বার্নলির হার

ম্যান সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ৫-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাহরেজ ও ফোডেন করেছেন দু’টি করে গোল।

ম্যানচেস্টার সিটি লিড নেয় ২২ মিনিটে। বার্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে বা পায়ের শটে গোল করেন ফোডেন।

৪৩ মিনিটে দূর্দান্ত গোল করেন মাহরেজ। ফার্নান্দিনহোর কাছ থেকে বল পেয়ে বার্নলি রক্ষণকে বোকা বানিয়ে স্কোরলাইন দ্বিগুণ করেন এই আলজেরিয়ান উইঙ্গার।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবারো মাহরেজ গোল করে এগিয়ে নেন দলকে।

৫১ মিনিটে আবারো বার্নার্দো সিলভার অ্যাসিস্ট। তবে এবার গোলদাতা মিডফিল্ডার ডেভিড সিলভা।

৬৩ মিনিটে ২১ বছর বয়সী ফিল ফোডেন আরো একবার লক্ষ্যভেদ করেন। ৫-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

ম্যাচ জয়ে ৬৩ পয়েন্ট এখন সিটিজেনদের। আর ৩৯ পয়েন্ট পাওয়া বার্নলি আছে ১১ নম্বরে। তবে ম্যান সিটির জন্য দু:সংবাদ। প্রথমার্ধে ফাউলের শিকার আগুয়েরো হাঁটুর ইনজুরিতে পড়েছেন বেশ ভালভাবেই।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাক...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা