দুই টেনিস তারকা করোনা আক্রান্ত  
খেলা
টেনিসে করোনার হানা

করোনায় আক্রান্ত গ্রিগর ও বর্ণা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বব্যাপী খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হচ্ছেন। এই তালিকায় এবার যোগ হলো বুলগেরিয়ার টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভ ও ক্রোয়েশিয়ার বর্ণা কোরিকের নাম। নোভাক জকোভিচের একটি চ্যারিটি ইভেন্টে যোগদানের পরই টেস্টে করোনায় পজিটিভ রেজাল্ট আসে তাদের।

শনিবার ক্রোয়েশিয়াতে বর্ণার বিপক্ষেই আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে ম্যাচ খেলার কথা ছিল গ্রিগরের। শরীর খারাপ লাগায় সেই ম্যাচ খেলননি গ্রিগর। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান গ্রিগর। একইভাবে বর্ণাও তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান।

দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্টটির ফাইনালও বাতিল হয়। যেখানে খেলার কথা ছিল ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সার্বিয়ান নোভাক জকোভিচ ও রাশিয়ার আন্দ্রে রুবেলভের।

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ে ১৯ নম্বরে আছেন এখন গ্রিগর। ক্যারিয়ারে একটিও গ্র্যান্ডস্লাম না জিততে পারা এই বুলগেরিয়ান ইউএস ওপেন, উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনে একবার করে সেমিফাইনালে খেলেছেন। আর ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ড পর্যন্ত খেলেছেন চারবার।

আর বিশ্বে বর্তমানে ৩৩ নম্বর খেলোয়াড় বর্ণা একবার করে সর্বোচ্চ চতুর্থ রাউন্ড পর্যন্ত খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা