বার্সার কাঙ্খিত জয়
খেলা
এখনো অধরা ৭০০

শীর্ষ ফেরা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। রাতের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে বার্সা। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অবশ্য আজ বুধবার রাতের ম্যাচে মায়োরকাকে হারিয়ে আবারো শীর্ষে যাওয়ার সুযোগ থাকবে রিয়ালের।

বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাওয়ের শেষ পাচ ম্যাচের পরিসংখ্যানে বার্সার জয় ছিল কেবল একটি। তাও আবার ২০১৮ সালের মার্চের ম্যাচে। এরপর ছিল বিলবাওয়ের দুটি জয় ও দুটি মাচ ড্র। সেই পরিসংখ্যান পেছনে ফেলে অবশেষে জিতেছে বার্সেলোনা।

তবে জয় পেতে বেশ ঘামই ঝরাতে হয়েছে কাতালান ফুটবলারদের। বিলবাওয়ের দূর্দান্ত রক্ষণে সুয়ারেজের শট যেমন খুজে পায়নি জাল তেমনি বুস্কেটসের চেষ্টাও আটকে যায় রক্ষণ দেয়ালে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবেই।

দ্বিতীয়ার্ধে প্লেমেকার মেসি তৈরি করে দিয়েছিলেন গোলের সুযোগ। তবে গ্রিজম্যানের শট যেমন ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক ভিদালকে দিয়েও গোল করাতে পারেননি মেসি।

শেষ পর্যন্ত বার্সা গোল পায় ৭১ মিনিটে। সেই মেসির পাস থেকে জালের দেখা পান ইভান রাকিটিচ।

৮০ মিনিটে গোলটা পেতে গিয়েও পাওয়া হয়নি মেসির। এমনকি ম্যাচ শেষের একটু আগেও গোল পেতে ব্যর্থ ছিলেন আর্জেন্টাইন। তাতে ৭০০ গোলের অপেক্ষাটা আরো বাড়লো লিও’র। নয়তো জন্মদিনটা হয়তো আরেকটা সাফল্যের মুকুট নিয়েই পালন করতে পারতেন লিওনেল মেসি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা