শুভ জন্মদিন মেসি
খেলা
ফুটবল জাদুকরের জন্মদিন

৩৩-এ লিও

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার রোসারিও শহর। সেখানে ২৪ জুন ১৯৮৭ সালে জন্ম হয়েছিল ফুটবল তারকা মেসির। যার পুরো নাম লিওনেল আন্দ্রে মেসি কুচিতিনি। ফুটবল জগতে যিনি মেসি বা লিও নামেই পরিচিত।

ক্লাব দল বার্সেলোনাতে খেলেই নিজেকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছেন এই জাদুকর। প্লেকারের ভূমিকায় খেলেন মাঠে। ফুটবলার হিসেবে ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন অনেক।

ব্যালন ডি অর জিতেছেন ৬বার। ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছেন সমান সংখ্যক। আর ফিফার বিচারে এখন পর্যন্ত সেরা খেলোয়াড় হয়েছেনও ৬ বার।

এছাড়া ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, কোপা আমেরিকা গোল্ডেন বল, উয়েফার সেরা খেলোয়াড়, লা লিগার সেরা ফুটবলার এমন সব অর্জন বেশ আছে লিও’র ক্যারিয়ারে।

শুধুমাত্র যা নেই তা হলো বিশ্বকাপ জেতা। ২০০৬ আসরের পর ২০১০, ২০১৪ এবং ২০১৮ কোন আসরেই বিশ্বকাপ জিততে পারেনি লিও।

চার আসর মিলিয়ে গোল করেছেন ৬টি। কিন্তু ট্রফি জেতাটা আর হয়নি মেসির। একার পারফরম্যান্স যতো ভালই থাকুক দল হিসেবে না খেলতে পারলে সাফল্য যে অধরাই থাকে যে কারও।

স্ত্রী আন্তোনেলা রোকোজ্জু ও মেসি জুটির ছেলে তিনজন। থিয়াগো, মাতেও এবং সিরো।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা