শেখ জামাল ও উত্তর বারিধারা (ছবি: সান নিউজ)
খেলা

শেখ জামালের শুভ সূচনা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল এর (বিপিএল) প্রথম দিনের খেলা বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারি) বিকেলে শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে জয়ের মুখ দেখেছে শেখ জামাল।

খেলায় উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে দলটি। বিকেল ৩ টার দিকে জেলা শহরের মাঠপাড়া এলাকার ওই স্টেডিয়ামে খেলা শুরুর বাঁশি বাজান রেফারি বিটুরাজ বড়ূয়া।

খেলার শুরুতেই আক্রমনাত্মক ছিলেন শেখ জামালের খেলোয়াড়রা। খেলার প্রথমার্ধের ১২ মিনিটেই গোলের দেখা পায় দলটি। গাম্বিয়ান স্ট্রাইকার সুলেমান সিল্লাহর শট প্রতিপক্ষ উত্তর বারিধারার জালে বল ছুয়ে গেলে প্রথম গোলের স্বাদ পায় শেখ জামাল।

এদিকে, ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান শেখ জামালের উইং ফরওয়ার্ড নাইজেরিয়ান চিনেদু ম্যাথিউ। দলের পক্ষে দ্বিতীয় গোল করে বেশ স্বচ্ছন্দ ছিলেন দলের খেলোয়াড়রা। তবে খেলার দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের দিকে পেনাল্টির দেখা পায় উত্তর বারিধারা। দলের উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেন্তি কোচনেভ গোল করে ব্যবধান কমান। তবে খেলা শেষে ২-১ গোলের ব্যবধানে জয়ের দেখা পায় শেখ জামাল।

অন্যদিকে, খেলার প্রথমার্ধে ৩৬ মিনিটের দিকে শেখ জামালের ডিফেন্ডার রায়হান হাসান ও ৪৫ মিনিটের দিকে স্ট্রাইকার ভালিজনোভ ও তাবেককে হলুদ কার্ড দেখান রেফারি। ৮৮ মিনিটের দিকে উত্তর বারিধারা দলের উজবেকিন্তানের ডিফেন্ডার সাইদোস্তন ফজিলভকে হলুদ কার্ড দেখান রেফারি।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে নারী ক্রিকেট দল

শুক্রবার মুন্সীগঞ্জে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ দল ও সাইফ স্পোর্টিং ক্লাব।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা