বিপিএল ( ছবি-সংগৃহীত)
খেলা

বিপিএল: শীর্ষ চারের প্রতিযোগিতার খবর

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরুর অবস্থা দেখে যা মনে হয়েছিল, এখন আর তা হচ্ছে না। রাজধানীর মিরপুরের প্রথম পর্বে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়েই চলছিলো মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপরই ছিল মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

অপরদিকে তুলনামুলকভাবে খানিকটা পিছিয়ে পড়েছিল তারকাপূর্ণ এবং ’ মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের দল মিনিস্টার ঢাকা। সাকিব আল হাসানের ফরচুন বরিশালের অবস্থাও খুব একটা ভালো ছিল না।

কিন্তু, চট্টগ্রামে গিয়ে সম্পূর্ণই পাল্টে গেছে দৃশ্য। এ পর্বে তলানিতে থেকে একদম সবার ওপরে উঠে এসেছে সাকিবের ফরচুন বরিশাল। ইমরুল কায়েস আর লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও প্রায় কক্ষপথেই আছে।

তবে দুটি দলের অবস্থার বড় ধরনের পরিবর্তনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকায় থাকা প্রথম পর্বে ৩ খেলার ২ টিতে জিতে চমক দেখিয়েছিল মিরাজের চট্টগ্রাম। কিন্তু বন্দর নগরীতে গিয়ে দলটির চরম ছন্দপতন ঘটেছে।

প্রধান কোচ পল নিক্সনের বদলে অজি পেস বোলিং কোচ শন টেইটকে হেড কোচ করা, ৩ ঘন্টার নোটিশে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব কেড়ে নাইম ইসলামকে অধিনায়ক করা এবং সিইও ইয়াসির আলমের সঙ্গে মিরাজের ঝগড়া, মাঠের বাইরের অক্রিকেটীয় কার্যক্রমের গুঞ্জন-সব মিলে অস্থিরতা বিরাজ করছে চট্টগ্রাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে।

মিরাজের অধিনায়কত্বে এক ঝাঁক তরুণ নিয়ে ঢাকা আর খুলনাকে হারানো দলটি চট্টগ্রামে গিয়ে এলোমেলো হয়ে গেছে। চট্টগ্রাম পর্বের ৪ খেলায় ৩ হারে অবস্থান নড়বড়ে হয়েছে বেশ। এখন পয়েন্ট টেবিলে চট্টগ্রাম ২ থেকে ৪ নেমে গেছে।

অপরদিকে চট্টগ্রাম পর্বের ওঠা-নামার পালায় এগিয়েছে রয়েছে মিনিস্টার ঢাকা। এ পর্বে ২ ম্যাচে শতভাগ সাফল্য দেখিয়ে পাঁচ থেকে তিনে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ঢাকা।

মুশফিকের খুলনার অবস্থান ভালোর পরিবর্তে খারাপ হয়েছে। চট্টগ্রাম পর্ব শেষে খুলনার অবস্থান দাঁড়িয়েছে পঞ্চম। সিলেট সিক্সার্সের অবস্থানের কোন পরিবর্তন নেই। মোসাদ্দেক বাহিনী সবার পেছনে এখনও।

দেখতে দেখতে বিপিএলের বেশিরভাগ খেলা হয়ে গেছে। ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ১৮টি ম্যাচ সম্পন্ন। রবিন লিগের আর বাকি ১৩ ম্যাচ।

এখন প্রশ্ন-শেষ চারের লড়াইয়ে কে কোথায়? তবে এ মুহূর্তে এই লড়াইয়ে সিলেট ছাড়া বাকি ৫ দলই আছে।

আজ ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু ঢাকা পর্বের দুই দিন শেষ হলে পরিস্থিতি খানিকটা পরিষ্কার হবে।

এ দুই দিনে শুধু কুমিল্লা আর সিলেটের আছে দুটি করে ম্যাচ। কুমিল্লা আজ সন্ধ্যা সাড়ে ৫টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে খেলবে। পরের দিন মানে ৪ ফেব্রুয়ারি মিনিস্টার ঢাকার বিপক্ষে ইমরুল বাহিনীর অপর ম্যাচ।

আরও পড়ুন: পাকিস্তান সফরের বিপক্ষে হ্যাজলউড

এছাড়া সিলেট সানরাইজার্স আজ দুপুর সাড়ে ১২টায় খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। আর পরদিন ফরচুন বরিশালের বিপক্ষে আরেক ম্যাচ মোসাদ্দেক হোসেনের সিলেট সিক্সার্স।

সিলেটে পর্বে গিয়ে সিলেট সিক্সার্সের অবস্থা নাটকীয় পরিবর্তন ঘটলে ভিন্ন কথা, না হয় নকআউট পর্বে সিলেটের থাকার সম্ভাবনা কমে যাচ্ছে।

এখন দেখার বিষয় হচ্ছে- শেষ পর্যন্ত মিনিস্টার ঢাকা, চট্টগ্রাম টাইগার্স,ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর খুলনা টাইগার্সের মধ্যে কোন ৪ দল নকআউট পর্বে জায়গা করে নেয়!

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা