তামিম ইকবাল (ফাইল ছবি)
খেলা

তামিমকে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বিসিবি

সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার ঘোষণা দিয়েছেন। হঠাৎ তার এ সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এ হার্ড হিটার ওপেনারকে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমরা তামিমকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলব। তাকে শিগগিরই টি-টোয়েন্টিতে ফেরাতে বোঝানোর চেষ্টা করব। সংবাদ ক্রিকবাজ।

চট্টগ্রাম চৌধুরী জহুর আহমদ স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, তামিমের মতো জ্যেষ্ঠ খেলোয়াড়রা দলে থাকলে তাদের দেখে তরুণরাও উজ্জীবিত হয়।

তামিম ইকবাল আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার ঘোষণা দিয়েছেন। এর পর দিনই বিপিএলে দারুণ নৈপুণ্য দেখান তিনি। সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার হয়ে খেলে অপরাজিত সেঞ্চুরি করেন এই ওপেনার।

বিপিএলে তামিম এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৬২ রানের মালিক। এমন পারফরম্যান্সের পরও তার দেশের জার্সি গায়ে ছয় মাস না খেলার সিদ্ধান্তে অবাক

হঠাৎ তামিম কেন না খেলার ঘোষণা দিলেন এমন প্রশ্নে নান্নু বলেন, এটি একান্তই তামিমের ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।

আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শাকিরার জন্ম

তবে আমরা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলব। যত দ্রুত সম্ভব তাকে দলে ফেরাব। তার সাম্প্রতিক ফর্ম এটাই ইঙ্গিত দেয় যে, সংক্ষিপ্ত ওভারের ম্যাচে তার ভালো কিছু দেওয়ার আছে।

‘অবশ্যই আমি তাকে দলে চাইব। টিমে সেরা পারফরমার থাকুক কে না চায়?’

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা