প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল (ছবি: সংগৃহীত)
খেলা

ব্রাজিল ঝড়ে বিধ্বস্ত প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লাতিন অঞ্চলে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।

ঘরের মাঠ বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে আতিথেয়তা জানায় তিতের শিষ্যরা। দলের হয়ে ম্যাচে একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কৌতিনিয়ো, আন্তোনি ও রদ্রিগো।

ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। মার্কুইনহোসের দুরপাল্লার পাস ডান প্রান্তে পায়ের ওপর নিয়ে চলন্ত অবস্থায় এক ডিফেন্ডারকে পরাস্ত করেন লিডস উইঙ্গার। আরেক ডিফেন্ডার ছুটে আসার আগেই বাঁ পায়ের শটে গোলবারে বল পাঠান রাফিনহা।

বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলের যোগানদাতা ছিলেন মার্কুইনহোস। তিনি রক্ষণভাগ থেকে খানিকটা এগিয়ে গিয়ে কুতিনিওকে লম্বা পাস দেন। সেখান থেকে কৌতিনিয়ো বল ধরে একটু এগিয়ে বাতাসে ভাসানো শট নেন। প্যারাগুয়ে গোলরক্ষক আন্তনি সিলভার বাতাসে খামচি মারা ছাড়া আর কিছুই করতে পারেননি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ চার মিনিটের মাথায় আরও দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল। ৮৬ মিনিটে এভারতন রিবেইরোর পাস থেকে বদলি নামা আন্তোনি বাঁ প্রান্তে বক্সের মধ্যে বাতাসে ভাসানো বাঁকানো শটে গোল করেন। দুই মিনিট পর দলীয় আক্রমণে গোল করেন বদলি প্লেয়ার রদ্রিগো।

ব্রাজিল ১৫ ম্যাচে ১২ জয় এবং ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। আর্জেন্টিনা সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে। তিন নম্বর অবস্থানে রয়েছে একুয়েডর। চারে উরুগুয়ে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

কাতার বিশ্বকাপে এ অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পেয়ে যাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা