সংগৃহীত ছবি
খেলা

প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা। এগিয়ে যাওয়া ম্যাচে হার দেখতে হলো লিওনেল মেসিদের।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।

ম্যাচের ১১ মিনিটে লাওতারো মার্টিনেজের বাঁ পায়ের ফিনিশিংয়ে আর্জেন্টিনাই এগিয়ে যায় ম্যাচে। কিন্তু এই এগিয়ে থাকা মাত্র ৮ মিনিটের জন্য।

১৯ মিনিটে আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল স্বাগতিকদের।

আরও পড়ুন : রাতে মাঠে নামছে ব্রাজিল

জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে। ৪৭ মিনিটে তার হেডে ব্যবধান ২-১ করে প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর ব্যবধান কমাতে পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লিওনেল স্কালোনির দলকে।

এই হারের পরও অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১১ ম্যাচে ৭ জয়, এক ড্র আর ৩ হার নিয়ে ২২ পয়েন্ট তাদের। ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুই এবং ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তিনে। ১৬ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ের অবস্থান এখন ছয় নম্বরে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা