ছবি-সংগৃহিত
খেলা

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাথে সোমবার (৩১ জানুয়ারি) সকালে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে ব্রাজিল ও বাংলাদেশ একযোগে কাজ করছে। আমাদের ৪ জন তরুণ উদীয়মান খেলোয়াড় ইতোমধ্যে ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ বছর আরও ১১ জন ফুটবলারকে প্রশিক্ষণের জন্য ব্রাজিলে পাঠানো হবে।

প্রতিমন্ত্রী এ সময় যুব ও ক্রীড়ার উন্নয়নে দুই দেশের মধ্যকার অভিজ্ঞতা বিনিময়ের প্রতি গুরুত্বারোপ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্রাজিলের সাথে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যুব ও ক্রীড়ার উন্নয়নে এমওইউসহ ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা