বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও শাকিরা
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি, ২০২২) ১৯মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ২৯ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৮১৪- কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
১৮৬২- শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
১৮৮৮- খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।
১৯০১- রানি ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।
১৯৮৯- সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান "লিজিয়ন ডি অনার" প্রদান।

আরও পড়ুন: ঢাবির হলগুলোতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

জন্মবার্ষিকী:
১৮৮২- আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি জেমস জয়েস।
১৮৮৯- ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক রাজকুমারী বিবিজী অমৃত কাউর।
১৯৩৯- বাংলাদেশি গল্পকার ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

১৯৫৩- শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। হামিদুর রহমানের জন্ম ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাত বীরকে সর্বোচ্চ সামরিক সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
১৯৭৭- কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী শাকিরা। ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা) একটি বিশেষ ধরনের গান। কলম্বিয়া তথা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় গায়িকা ও গীতিকার শাকিরা দক্ষিণ আফ্রিকার ব্যান্ড দল ফ্রেশলিগ্রাউন্ডকে সাথে নিয়ে গানটি পরিবেশন করেন। গানটি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক গানের মর্যাদা পেয়েছিল। এছাড়াও গানটি স্পেনিশ ভাষায় আলাদাভাবে রচিত হয়। সেখানে গানের শিরোনাম রাখা হয় ওয়াকা ওয়াকা (এস্তো এস আফ্রিকা)।

আরও পড়ুন: মেসিবিহীন আর্জেন্টিনার কলম্বিয়া জয়

মৃত্যুবার্ষিকী:
১৯৬৪- বাঙালি ফুটবলার সৈয়দ আবদুস সামাদ।
১৯৭০- ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক বারট্রান্ড রাসেল।
১৯৮৮- পটুয়া চিত্রশিল্পী কামরুল হাসান। তিনি ড্রইং-এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে 'পটুয়া' নামে পরিচিত হতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি খুব বিখ্যাত। তিনি স্বাধীনতা পুরস্কার,বাংলা একাডেমির ফেলো সম্মাননা সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
২০০৬- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিধস, নিহত ২৪

দিবস
বিশ্ব জলাভূমি দিবস।
জাতীয় জনসংখ্যা দিবস।
জাতীয় নিরাপদ খাদ্য দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা