ঢাকা বিশ্ববিদ্যালয় (ছবি-সংগৃহীত)
রাজনীতি

ঢাবির হলগুলোতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে ১৩টি ছাত্র হল এবং ৫ টি ছাত্রী হল।

আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়। শুধু ঢাবি ছাত্রলীগের হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে তালিকাটিতে।

আরও পড়ুন: সিনহা হত্যার বিচার ও আইনের শাসন

এ কমিটির মাধ্যমে ঢাবি ছাত্রলীগের দীর্ঘদিন ধরে চলে আসা নেতৃত্ব তৈরির যে সংকট ছিল তা আনুষ্ঠানিকভাবে কাটে গেলো। ফলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার হলো।

১৩ ছাত্র হলের সভাপতি ও সাধারণ সম্পাদক:

মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রলীগের সভাপতি হলেন মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান;
হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন;
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন;
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান;
স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন;
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত।

এছাড়া পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি হয়েছেন মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান;
সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার;
বিজয় একাত্তর হলের সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস;
জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ;
ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত;
শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং
অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।


৫ ছাত্রী হলের সভাপতি ও সাধারণ সম্পাদক:

বেগম রোকেয়া হলের সভাপতি করা হয়েছে আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাসকে;
শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা;
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন;
বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং
বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।

প্রসঙ্গত, গত রোববার (৩০ জানুয়ারি ) ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৫ বছর পর হয় এই সম্মেলন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা