ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

এরশাদের জন্ম, পদ্মা দেবীর প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি, ২০২২) ১৮ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ২৮ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: বাসায় ফিরছেন খালেদা জিয়া

ঘটনাবলী:
১৮৫৫- কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২- বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৯৭২- প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল।

২০০৪- পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।

২০২১- মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন: একরামুলের ভাগ্য নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী

জন্মবার্ষিকী:
১৯০২- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অনিলকুমার দাস।

১৯০৭- বাংলাদেশি বুদ্ধিজীবী ড. গোবিন্দ চন্দ্র দেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিককে ২৬ শে মার্চের প্রথম প্রহরে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী।

১৯১৮- আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক।

১৯২৮- বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক কৃষ্ণ ধর।

১৯৩০- বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ও ষষ্ঠ প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ।

১৯৩০- বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন: মাতৃভাষার মাস শুরু

মৃত্যুবার্ষিকী:
১৯৪৮- ভারতীয় বাঙালি কবি যতীন্দ্রমোহন বাগচী। ১৯০৯ থেকে ১৯১৩ পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯২১ এবং ১৯২২ সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ন সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৪৭ থেকে ১৯৪৮ পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন।

১৯৫৮- নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ক্লিনটন জোসেফ ডেভিসন।

১৯৭৬- নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ।

১৯৮৩- ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী পদ্মা দেবী। নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের একজন জনপ্রিয় ভারতীয় বাংলা বলিউড চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ধীরুভাই দেশাই পরিচালিত এবং সরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী (১৯৩১) ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন।

২০০৩- প্রথম ভারতীয় নারী মহাকাশচারী ও প্রকৌশলী কল্পনা চাওলা।

আজকের ‍দিবস: বিশ্ব হিজাব দিবস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা