অভিনেতা ও গায়ক ববি বল
ঐতিহ্য ও কৃষ্টি

অভিনেতা ও গায়ক ববি বলের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ শুক্রবার (২৮ জানুয়ারী, ২০২২) ১৪ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ২৪ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:
১৮৩১- ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৩৫- কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
১৯৮২- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
২০১০- শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে- লেঃ কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

জন্মদিন
১৮৬৫- ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা লালা লাজপত রায়। এই বিপ্লবীর জন্ম পাঞ্জাবে। এজন্য তাকে পাঞ্জাব কেশরি নামেও ডাকা হত। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষী বিমা কম্পানী স্থাপন করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম নেতা। ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহণ করেন । সেখানে তিনি পুলিশের লাঠিচার্জে গভীর ভাবে আহত হন। ১৯২৮ সালের ১৭ নভেম্বর তিনি প্রয়াত হন।
১৯৩০- মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত যশরাজ।
১৯৪৪- ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।

মৃত্যুবার্ষিকী
৮১৪- ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লমাইন।
১৯৭৮- আমেরিকান লেখক ওয়ার্ড মুর।
১৯৭৯- স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা