ঐতিহ্য ও কৃষ্টি

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নওগাঁ সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার বাসিন্দা মমিনুল ইসলাম ওরফে মিলন (৩৮) ও একই এলাকার মিরাজুল ইসলাম (২৮)।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা পাচারকারী চক্রের সদস্য। তারা মূর্তিটি পাচারের চেষ্টা করছিলেন।

নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ পৌরসভার কোমাইগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাড়ি মালিক আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম ও তার প্রতিবেশী মিরাজুল ইসলামে আটক করা হয়।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহসাই প্রত্যাহার হচ্ছে না

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ১১৫ কেজি ওপরে। এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বিলিত কালো পাথরের মূর্তি। ধারণা করা হচ্ছে, এটি একটি কষ্টিপাথরের মূর্তি। যার আনুমানিক মূল্য হতে প্রায় ৫০ কোটি টাকা। আজ সকালে আটক ব্যক্তিদের নওগাঁ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার মূর্তিটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আজ দুপুরে আটক ব্যক্তিদের আদালতে নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

হাজার কোটি টাকার প্রকল্পেও পানি সংকটে খুলনাবাসী    

খুলনা শহরের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ২ হাজার ৫৫৮ কোট...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪১৬ প্রাণহানি, মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যু 

দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত জুলাই মাসে দেশে...

হামের প্রকোপে চিকিৎসা ব্যয়ে নিঃস্ব পরিবার

বাংলাদেশে আবারও হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একসময় নিয়ন্ত্রণে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা