ছবি: সংগৃহীত
সারাদেশ

বিরাট রাজার ঢিবিতে মিলল পোড়ামাটির ফলক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট রাজার ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অফিস স্থাপনের দাবি

এ এলাকায় প্রথমবার খননে বেরিয়ে এসেছে বেশ কিছু অবকাঠামো। যেগুলো প্রাচীন ও মধ্যযুগের হতে পারে বলে ধারণা করছে খনন কাজে নিয়োজিত রাজশাহী ও রংপুর অঞ্চলের প্রত্নতাত্ত্বিক দল।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এবং খনন দলের প্রধান ড. নাহিদ সুলতানা এ তথ্য জানান।

ঢিবিটির আকার ৫০ মিটার, প্রস্থ ৩৫ মিটার ও উচ্চতা ৪ মিটার। এছাড়া এর আশপাশে আরও ৪ টি ঢিবি রয়েছে বলে জানা যায়। গত বছর বিরাট রাজার ঢিবি খননকাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

আরও পড়ুন: ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক

খনন দলের ৮ সদস্য হলেন- ড. নাহিদ সুলতানা, ড. আহমেদ আবদুল্লাহ, রাজিয়া সুলতানা, হাবিবুর রহমান, এস এম হাসানাত বিন ইসলাম, আবুল কালাম আজাদ, তারিকুল ইসলাম ও উম্মে সালমা ইসা। এছাড়া খনন কাজে রয়েছে ২০ শ্রমিক।

ড. নাহিদ সুলতানা বলেন, খননে ধারণার চেয়ে বড় আকারের অবকাঠামো পাওয়া গেছে। এখানে পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট (সাধারণত ধর্মীয় উপাসনালয়ের সাজসজ্জায় ব্যবহৃত) এবং ভিত্তিপ্রস্তর পিলার পাওয়া যায়, যা প্রাচীনকালের সাক্ষ্য বহন করে। তবে নিদর্শনগুলো ঠিক কোন সময়ের এবং কারা এখানে বাস করতেন বা কাদের রাজ্য ছিল, তা এখনই বলা সম্ভব নয়।

আরও পড়ুন: আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই

জনশ্রুতি আছে, এখানে প্রাচীন একটি দূর্গ নগরী ছিল। দূর্গের নিরাপত্তার জন্য ছিল সুউচ্চ প্রাচীর। সেই প্রাচীরের বাইরে ছিল প্রশস্ত ও সুগভীর পরিখা।

তবে খননকারী দল এখন পর্যন্ত প্রাচীন দূর্গ নগরীর কোনো চিহ্ন খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, মূল অবকাঠামোর সঙ্গে আরও ২-৩ টি মন্দিরের সংযোগ সড়ক ছিল, যা ধ্বংসপ্রাপ্ত।

নাহিদ সুলতানা আরও বলেন, প্রত্নতত্ত্বস্থলটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে সঠিক ইতিহাস তুলে ধরে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গবেষক খাজা এম এ কাইয়ুমের নোটবুকের তথ্যমতে, বিরাট রাজা পুরো ভারতবর্ষে মৎস্যরাজ হিসেবে পরিচিত ছিলেন। এ অঞ্চলে মাছ চাষের জন্য তিনি ৯৯৯টি পুকুর খনন করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা