সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার পিচ ইয়াবাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন: বাসের ধাক্কায় এএসআই নিহত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান আজ

র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক বলেন, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় বিক্রি করা হবে এমন খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।

পরে রাতে কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া সংলগ্ন রাস্তার ওপর থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকাও জব্দ করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা