সংগৃহীত
সারাদেশ

রাস্তার পাশে মিলল গৃহবধূর লাশ 

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলায় নিখোঁজের ২ দিন পর সুখী আক্তার (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: হজ নিবন্ধনের সময় বাড়ল

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরি খেয়াঘাট নামক এলাকার রাস্তার পাশ থেকে নিখোঁজ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত সুখী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে ও নকরি খেয়াঘাট এলাকার হাসান সর্দারের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ জানুয়ারি সন্ধ্যার দিকে সুখী আক্তার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করলে কোথাও তার সন্ধান পায়নি।

আরও পড়ুন: আলু আমদানির ঘোষণা

স্থানীয়রা শুক্রবার দুপুরের দিকে একটি রাস্তার পাশে সুখী আক্তারের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

নিহত গৃহবধূ সুখী আক্তারের বাবা বাবুল ফকির জানান, আমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা কেউ হত্যা করেছে। যারা আমার মেয়েকে মেরেছে, আমি তাদের বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা