সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় এএসআই নিহত

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে আসার পথে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমির হামজা।

আরও পড়ুন : ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : চীনা দূতাবাসের শীতবস্ত্র বিতরণ

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেলযোগে ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন।

পরে টঙ্গী থানা পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

আরও পড়ুন : তুরাগতীরে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহত আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা