ছবি: সংগৃহীত
সারাদেশ

গরম পানিতে ঝলছে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: হলুদ সিদ্ধ করা গরম পানির গর্তে পড়ে ঝলছে যাওয়া সিফাত আকন্দ (৫) নামে এক শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আরও পড়ুন: আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। নিহত সিফাত আকন্দ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদিপাড়া গ্রামের সাবু আকন্দের ছেলে।

এর আগে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে হলুদ সিদ্ধ করা গরম পানির গর্তে পড়ে ঝলসে যায় সিফাত। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন: সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারি সন্ধ্যায় তার মা বাসায় হলুদ সিদ্ধ করছিল। সিফাত খেলা করার সময় সেখানে গিয়ে হলুদ সিদ্ধ করা গরম পানি রাখা গর্তের ভেতরে পড়ে ঝলসে যায়। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিউর রহমান বলেন, এ ব্যাপারে ইউডি (আনইউজুয়াল ডেথ) মামলা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা