সংগৃহীত ছবি
সারাদেশ

রাস্তা বন্ধ করে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

মাহবুব চৌধুরী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শত বছর ধরে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে সিরাজগঞ্জের তাড়াশে সরকারি খাস জমিতে পুকুর খনন করায় চলাচল করতে পারছেন না প্রায় শতাধীক পরিবারের সদস্যরা। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খান পাড়ায় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গাজীপুরে ২ যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার হামকুরিয়া গ্রামে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. মহরম আলী প্রামাণিকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গ্রামের নারী-পুরুষ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন।

গ্রামবাসীরা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে ভূমিহীন না হয়েও সরকারি খাস সম্পত্তি বন্দোবস্তর নিয়ে পুকুর খনন করেন। যে কারণে খানপাড়ার শতাধীক পরিবার চলাচলের রাস্তা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন।

মানববন্ধনে ভুক্তভোগী মো. তছলিম উদ্দিন, রাহাত আলী, ফরিদ হোসেন বলেন, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীগের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ মো. নজরুল মোল্লার নেতৃত্বে আওয়ামীলীগ নেতা মহরম আলী প্রমাণিক, তার স্ত্রী রুবিনা খাতুন এবং তার ছোট ভাই মো. আউয়াল হোসেন প্রামণিক ভূমি অফিসকে যোগসাজসে এবং ক্ষমতার অপব্যবহার করে ১নং খাস খতিয়ান এর ভূমি ৬৯ শতাংশ জায়গা বন্দোবস্ত নেন। পরে ওই জায়গায়র উপর দিয়ে শতবর্শী পুরাতন রাস্তা কেটে পুকুর খনন করেন তিনি। এ সময় পুকুর খননে বাধা দিলে মহরম আলী অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন। এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার পাননি।

ভুক্তভোগী মোছা. আদরী খাতুন বলেন, তারা নিজ বাড়ি হতে বের হয়ে রাস্তায় উঠতে পারছেন না। অন্যের বাড়ির ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ কারণে চরম ভোগান্তির মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা অতিবাহিত হচ্ছে। অনতি বিলম্বে বন্দোবস্তকৃত দলিল বাতিল পূর্বক খাস জায়গা উদ্ধার করে জনগণের চলাচলের রাস্তা নির্মানের জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন: শ্রমিকবাহী বাস খাদে, নিহত ১

দখলের বিষয় জানতে মহরম প্রামাণিকের স্ত্রী রবিনা খাতুন বলেন, আমরা ভূমিহীন। সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ হাসান জানান, মাগুরাবিনোদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ।

মাগুড়া বিনোদ ইউনিয়ন ভুমি অফিসের নায়েব ও তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম খান বলেন, আমার কাছে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত প্রতিবেদন জমাদিতে বলেছে। আমি সরেজমিনে গিয়ে তদন্ত করেছি দুই একদিনের মধ্যে তদন্ত প্রদিবেদন জমা দিয়ে দেবো।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, আমি যোগদানের পর কেউ কোন অভিযোগ দেয়নি। তবে আইনশৃংখলা রক্ষায় আমি ঐ জায়গার বিষয়ে খোজ খবর নেবো। যাতে সেখানে কোন প্রকার আইনশৃংখলার অবনতি না হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা