জহির রায়হান
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জহির রায়হানের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ রোববার (৩০ জানুয়ারী, ২০২২) ১৬ মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ২৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: সবাইকে সঙ্গে নিয়েই শিল্পীদের কল্যাণে কাজ করবো

ঘটনাবলী:
১৬৪১- মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে।
১৬৪৮- মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৩- জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।
২০০০- আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯জনের মৃত্যু।

আরও পড়ুন: ছেলের বউকে অন্যত্র বিয়ে দিলেন...

জন্মদিন
১৯১৭- প্রখ্যাত বাঙালি কবি ঔপন্যাসিক ও সাংবাদিক নরেন্দ্রনাথ মিত্র। বাংলাদেশের ফরিদপুরের সদরদিতে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক তিনি। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। তার সাহিত্যকর্মের মধ্যে কয়েকটি চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। যেমন- সত্যজিৎ রায়ের মহানগর, অগ্রগামীর 'হেডমাস্টার', 'বিলম্বিতলয়'; রাজেন তরফদারের 'পালঙ্ক'। 'রস' গল্পটির অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি চলচ্চিত্রের নাম 'সৌদাগর'।
১৯৩০- মার্কিন অভিনেতা ও ঔপন্যাসিক জিন হ্যাকম্যান।
১৯৪৯- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার আগ্রি।
১৯৮০- ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম আরও বাড়তে পারে

মৃত্যুবার্ষিকী
১৯৪৮- ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরূত্বপূর্ণ নেতা মহাত্মা গান্ধী।
১৯৬০- বাঙালি সাহিত্যিক ও সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৬৮- প্রখ্যাত ভারতীয় কবি প্রাবন্ধিক ও নাট্যকার পণ্ডিত মাখনলাল চতুর্বেদী।
১৯৭২- প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান। তার জন্ম ১৯৩৫ সালের ১৯ আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
২০০৬- পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়।

দিবস
বিশ্ব কুষ্ঠ দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা