ইকুয়েডরে ভূমিধস, উদ্ধার অভিযান ( ছবি-সংগৃহীত)
আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূমিধস, নিহত ২৪

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কুইটোতে সোমবার ( ৩১ জানুয়ারি) ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৪ জন লোক নিহত এবং আহত হয়েছেন ৪৭ জন।

আরও পড়ুন: ভারতে কমলো গ্যাস সিলিন্ডারের দাম

মার্কিন সাংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাত দিয়ে কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস গতকাল মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪৭ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে ২ জনের অবস্থা খুবই গুরুতর।

দেশটির কুইটোতে কাদামাটির মোটা স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ বহু ঘর-বাড়ি। দক্ষিণ আমেরিকার দেশটি বিগত ২ দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে।

ফলে টানা বৃষ্টির কারনে রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস হয়। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।

কুইটোর মেয়র জানান, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ ২০০৩ সালে একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

রয়টার্সের সংবাদে জানানো হয়, ইকুয়েডরের বিভিন্ন এলাকায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা