ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
আন্তর্জাতিক

যাদুঘর-মঞ্চ বানাবেন সালমান, ভেঙে ফেলা হচ্ছে মানুষের বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: জাদুঘর ও অপেরা হাউস বা নাট্যমঞ্চ তৈরি করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যার ফলে ভেঙে ফেলা হচ্ছে মধ্যম আয়ের মানুষের ঘর-বাড়ি।

২০১৬ সালে ভিশন ২০৩০ ঘোষণা করেন প্রিন্স সালমান। তখন তিনি জানান, জেদ্দায় একটি আধুনিক যাদুঘর, নাট্যমঞ্চ, একটি স্টেডিয়াম ও অ্যাকুরিয়াম তৈরি করবেন।

এখন জেদ্দায় গরীব ও অনুন্নত এলাকাগুলোকে নির্ধারণ করে সেগুলো খালি করে দেওয়া হচ্ছে। সৌদি আরবের জেদ্দায় বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর-বাড়ি। কয়েক দশক ধরে শহরটির গুলাইল, কান্দারা, আল বাগদাদিয়া, আল কারানতিনাহ ও হিন্দাউইয়াতে বাস করে আসছেন মধ্যম আয়ের মানুষরা। যারা দীর্ঘদিন আগে ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে বসতি স্থাপন করেন।

যদিও জেদ্দার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িগুলো অনুমতিছাড়া তৈরি করা হয়েছে। ফলে এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আর যাদের ঘর ভাঙা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে অনেক ভুক্তভোগী জানান তাদের বাড়ির যে দাম তার চেয়ে অনেক কম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: জাপানে যুদ্ধবিমান নিখোঁজ

আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ করে বাড়িতে এসে লাল দাগ দিয়ে যাওয়া হয়। এরপরই সেই বাড়ি খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়।

এদিকে সৌদি আরবের অনেক নাগরিকও এর নিন্দা জানিয়েছেন। তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাড়িগুলো ভেঙে ফেলার কারণে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়বেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা