ছবি- ইউটিউবার বিকাশ ফাটক
আন্তর্জাতিক

ভারতের ইউটিউবার বিকাশ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে উসকানি দেয়ার অভিযোগে‘রুখো জারা, সবর করো’খ্যাত ভারতীয় ইউটিউবার বিকাশ ফাটককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত তথাকথিত এ ‘সোশ্যাল ইনফ্লুয়েন্সার’।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের দাবিতে গত সোমবার মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে বিক্ষোভ করে কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবি, মহামারির মধ্যে যেহেতু পড়াশোনা অনলাইনে হয়েছে, তাই পরীক্ষাও অনলাইনেই হোক।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের যেন বাধা না দেওয়া হয়, সে জন্য থানায় গিয়ে অনুরোধও করেছিলেন এ ইউটিউবার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

মুম্বাইয়ের ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) প্রণয় অশোক জানিয়েছেন, ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করে শিক্ষার্থীদের বিক্ষোভ করার জন্য উসকানি দিয়েছিলেন বিকাশ। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তথ্যসূত্র: পিটিআই, আনন্দবাজার পত্রিকা

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা