আন্তর্জাতিক

মেক্সিকোয় জানুয়ারিতেই চার সাংবাদিককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে এক মাসেরও কম সময়ের মধ্যে চার সাংবাদিককে হত্যা করা হয়েছে। সবশেষ হত্যা করা হয়েছে সাংবাদিক রবার্তো টলেডো মেক্সিকোর মিয়াচেন রাজ্যের একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টলেডোসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতদের মধ্যে দুইজন সাংবাদিকদের জন্য ফেডারেল সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিলেন। অন্যজন যোগদান করতে চেয়েছিলেন বলে জানায় অধিকার গোষ্ঠী।

কয়েক সপ্তাহ ধরে চলা হত্যাকাণ্ড এরই মধ্যে দেশটিতে বিক্ষোভের জন্ম দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করে এমন সংগঠনগুলো সরকারকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: জার্মানিতে ২ পুলিশকে গুলি করে হত্যা

মনিটর মিচোয়াকানের পরিচালক আরমান্দো লিনারেস সোমবার টলেডোর হত্যার পরে বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য উন্মোচন করার জন্য তাকে জীবন দিতে হয়েছে।

মিচোয়াকান অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে জানায়, টলেডো তার ক্ষত থেকে মারা গেছেন। রাজ্য কর্তৃপক্ষ বলছে, তারা হত্যার তদন্ত করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

২০০০ সালের পর মেক্সিকোতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়। দেশটির মাদককারবারীরা প্রায়ই সাংবাদিকদের হত্যা করে। সাংবাদিকরা খবর প্রকাশ করতে যেন ভয় পায় সে জন্যই এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় অপরাধীরা। ২০২২ সাল দেশটিতে সাংবাদিকদের অবস্থা আরও ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে চলতি বছরের ১৭ জানুয়ারি ফটোগ্রাফার মার্গারিটো মার্টিনেজ ও ২৩ জানুয়ারি রিপোর্টার লর্ডেস মালডোনাডো লোপেজকে সীমান্ত শহর টিজুয়ানায় গুলি করে হত্যা করা হয়। তাছাড়া প্রতিবেদক হোসে লুইস গাম্বোয়াও উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে ১০ জানুয়ারি একটি হামলায় নিহত হন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা