ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে নারী ক্রিকেট দল

বিশ্বকাপ আসর শুরু হতে আরও এক মাস বাকি। কিন্তু প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে আগেভাগেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেছে। সিঙ্গাপুর হয়ে নিগার সুলতানার দল অকল্যান্ডে পৌঁছবে বলে জানা গেছে।

বিসিবি জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) স্থানীয় সময় রাত ১১টায় অকল্যান্ডে পৌছবে বাংলাদেশ দল। এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে দেশে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করে যাওয়া বাংলাদেশ দল।

প্রসঙ্গত, নারী ক্রিকেট দলের যাত্রার আগেই জানা যায় যে একজন ক্রিকেটারসহ দলের আরও দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদের রেখেই বাকিরা আজ বিমানে উঠেছেন। আক্রান্ত তিনজনকে ৮ দিনের আইসোলেশনে থাকতে হবে।

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

মূল টুর্নামেন্টের আগে নিগার সুলতানারা আইসিসির আয়োজনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি।

আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: পাকিস্তান সফরের বিপক্ষে হ্যাজলউড

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

ট্রাভেলিং রিজার্ভ: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা