সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টিতেও আমরা পারি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ভালো খেলার আশাবাদ ব্যাক্ত করে ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’

আরও পড়ুন : সাফের ফাইনালে বাংলাদেশ

বৃহস্পতিবার (৭ মার্চ) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ কথা বলেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মতো তারকাকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ।

আরও পড়ুন : নেপালকে হারিয়ে সাফ শুরু

গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে বাংলাদেশ দল।

টাইগারদের এমন পারফরম্যান্সের পর পাপন বলেন, ‘দলে তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই- এরপরও মাহমুদউল্লাহ, জাকির আলি, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়রা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আগামী শনিবার সিরিজের শেষ আর ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা