ছবি সংগৃহীত
খেলা

অবসরের ঘোষণা রস টেলরের

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রস টেলর। নিউজিল্যান্ডের চলতি গ্রীষ্ম মৌসুম শেষে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটারকে।

সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে টেলরের শেষটা হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে। এরপর আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবেন তিনি। বিদায়ের ঘোষণা জানিয়ে দেওয়া বার্তায় টেলর লিখেছেন, চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।

নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন টেলর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দুই ম্যাচ খেললে কিউইদের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হবেন টেলর। এরই মধ্যে ৩৭ বয়সী এ ব্যাটার টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৭৫৮৪ ও ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

২০০৬ সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলরের। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা ২৯০ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা