খেলা

বিজয় দিবসে বাংলাদেশ দলের সুখবর 

স্পোর্টস ডেস্ক: বিজয় দিবসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থানকারী বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এসেছে সুখবর। সেখানে বসেই বিজয়ের ৫ দশক উদযাপন মুশফিকুর রহিমের টাইগার বাহিনী।

নিউজিল্যান্ডে থেকেও বাংলাদেশে মন পড়ে রয়েছে ক্রিকেটাদের। এদিন অনুশীলনে নেমেই গাইলেন বিজয়ের গান। জাতীয় সংগীত গেয়ে বিজয় উদযাপন করেছে বাংলাদেশ দল। এ সময় সুখবর দিলেন দলটির ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

এক ভিডিও বার্তায় সুজন বললেন, ‘বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্‌ সবাই নেগেটিভ এসেছি রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করব? ওরা আজকে আমাদেরকে পজিটিভ নিউজ দিয়েছে। আজকে অনুশীলনে গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।’

সুখবর জানিয়ে সুজন বলেন, ‘কালকে আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য একটা হোটেলে। আর যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কালকে থেকে উনারা জিম ব্যবহার করতে পারবেন। আর উনারা ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবেন। ইনশাআল্লাহ্‌ সবাই ভালো আছে, সুস্থ আছে।’

তবে জানান সুজন, ‘রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং মাশাআল্লাহ্‌ সবাই আমরা নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ্‌।’

প্রসঙ্গত, নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইনে আছে বাংলাদেশ দল। এবার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং কোচিংস্টাফের সদস্যসহ সর্বমোট ৩০ জন গেছেন। তাদেরকে ৩ ধাপের কোয়ারন্টাইন করতে হচ্ছে। যাদের হাতে নীল ব্যান্ড দেওয়া হয়েছে তারা ৫ দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলন শুরু করেছেন। হেরাথেরসহ অনেকের আছে হলুদ ব্যান্ড। যারা করোনাভাইরাস রোগীর সংস্পর্শে ছিলেন তাদের জন্য এই ব্যান্ড।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা