খেলা

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২২ সালের ৪ মার্চ থেকে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ।

এদিকে বুধবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। তাউরাঙ্গার বে ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আসরের দুই সেমিফাইনাল হবে ৩০ ও ৩১ মার্চ। পরে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ৩ এপ্রিল হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।

এবারের বিশ্বকাপে আট দলের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ৩১টি। প্রথম রাউন্ডে লিগ ফরম্যাটে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম রাউন্ডে হওয়া ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট।

অর্থাৎ বিশ্বকাপে অন্তত সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে সেরা চারে থাকতে পারলে মিলবে সেমির টিকিট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ মার্চ ওয়েলিংটনে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের নারী দল।

নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি

৫ মার্চ - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন
৭ মার্চ - বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন
১৪ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন
১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা
২২ মার্চ - বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন
২৫ মার্চ - বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন
২৭ মার্চ - বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন

সানসনিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা