ছবি: সংগৃহীত
খেলা

দুবাই গ্লোব ফুটবল অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা

স্পোর্টস ডেস্ক: দুবাই গ্লোব ফুটবল অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে। আয়োজনের ১২তম সংস্করণের জন্য মনোনয়ন পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, রবার্ট লেভান্ডভস্কি, করিম বেনজেমা, মোহাম্মদ সালাহ। আগামী ২৭ ডিসেম্বর দুবাইয়ের আরমানি হোটেলের আরমানি প্যাভিলিয়নে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

এবার ১২টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি ট্রফি তুলে দেওয়া হবে বর্ষসেরা নারী ফুটবলারের হাতে। বছরের সেরা জাতীয় দলে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি সঙ্গে আছে মরক্কোর নাম। সেরা কোচ হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন দিদিয়ের দেশম, হ্যান্সি ফ্লিক, পেপ গার্দিওলা, রবার্তো মানচিনি, লিওনেল স্কালোনি ও টমাস টুখেল। সমর্থকদের জন্য সুযোগ থাকছে ভোট দেওয়ার।

এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কারা মনোনয়ন পেয়েছেন-

পুরুষ ফুটবলার: করিম বেনজেমা, রবার্ট লেভান্ডোস্কি, কিলিয়ানন এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ।

নারী ফুটবলার: লুসি ব্রোঞ্জ, জেনিফার হারমোসো, সামান্থা কের, লিকে মার্টেনস, অ্যালেক্স মরগান ও অ্যালেক্সিয়া পুটেলাস।

সেরা ক্লাব (পুরুষ): আল আহলি, আল হিলাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি, ফ্ল্যামেঙ্গো ও ম্যানচেস্টার সিটি।

সেরা ক্লাব (নারী): বার্সেলোনা, বায়ার্ন মুনচেন, চেলসি, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ট জার্মেই

সেরা ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, সিজার আজপিলিকুয়েটা, লিওনার্দো বোনুচি, জর্জিও চিইলিনি, রুবেন ডায়াস ও আন্তোনিও রুডিগার।

সেরা গোলরক্ষক: থিবো কোর্তোয়া, জানলুইজি দন্নারুম্মা, এমিলিয়ানো মার্টিনেজ, এডোয়ার্ড মেন্ড ও, ম্যানুয়েল নয়ার।

সেরা কোচ: দিদিয়ের দেশম, হ্যান্সি ফ্লিক, পেপ গার্দিওলা, রবার্তো মানচিনি, লিওনেল স্কালোনি ও টমাস টুখেল।

সেরা জাতীয় দল: আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি ও মরক্কো।

সেরা এজেন্ট: জোনাথন বার্নেট, জর্জ মেন্ডেস, ফেদেরিকো পাস্তোরেলো, মিনো রাইওলা ও পিনি জাভি।

ক্রীড়া পরিচালক: পিয়েরো অসিলিও, লুইস ক্যাম্পোস, বেগিরিস্টেন মুজিকা, রবার্তো ওলাব ও মার্ক ওভারমারস।

টিকটক ভক্তদের সেরা খেলোয়াড়: করিম বেনজেমা, রবার্ট লেভান্ডভস্কি, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা