বাংলাদেশের নারী ফুটবল দল
খেলা

ভুটানের জালে বাংলাদেশের ৬ গোল

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে ৬-০ গোলে জিতেছে বাংলাদেশে। সোমবার (১৩ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে বাংলাদেশের মেয়েরা।

খেলায় জোড়া গোল করেন রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ভুটানের ডিফেন্ডার রিজিং ওয়াংমো বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু সামনে থাকা তহুরার খাতুনের পায়ে লেগে বল জড়ায় জালে।

এছাড়া ষষ্ঠ মিনিটে শামসুন্নাহার জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। পরে ৪১তম মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রসে গোলমুখ থেকে হেডে ব্যবধান আরও বাড়ান তহুরা।

বিরতির পর ৫৩তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভুটান। তবে বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ইয়েশি বিধা। বাংলাদেশের মেয়ারা যখন গোল বন্যা শুরু করেন তখন ম্যাচের ৫৫ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে ভুটান।

৬৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বক্সের জটলার ভেতর থেকে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

প্রসঙ্গত, নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশের এটি প্রথম জয়। অন্যদিকে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল ভুটানের মেয়েরা। ৪৮ ঘন্টার মধ্যেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল ভুটান। বাংলাদেশ দল পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার ভারতের বিপক্ষে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা