খেলা

শাস্তি পেলো গফ

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের মধ্যে দীর্ঘদিন বন্ধ ছিলো ক্রিকেটের আসর। সেখানে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। এতো কড়াকড়ির মধ্যেও সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙেছিলেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গফ। এজন্য শুরুতে তাকে ৬ দিনের জন্য নিষিদ্ধ করেছিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে শাস্তির মেয়াদ কাটিয়ে গফের আর মাঠে ফেরা হচ্ছে না।

আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে।

বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, আইসিসি নিশ্চিত করছে, জৈব সুরক্ষা বলয় ভাঙায় মাইকেল গফ বিশ্বকাপের চলতি আসরে আর কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবেন না।

কাউকে না জানিয়ে জৈব সুরক্ষা বলয়ের আওতাভুক্ত হোটলের বাইরে যাওয়ায় গফকে ৬ দিন নিষিদ্ধ করে আইসিসি। তখন জানানো হয়, ৬ দিনে সবগুলো করোনা পরীক্ষায় নেগেটিভ থাকলে তিনি পরবর্তী ম্যাচগুলোতে কাজ করার সুযোগ পাবেন। সে হিসেবে আজ (বৃহস্পতিবার) আবুধাবিতে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল এই ইংলিশ আম্পায়ারের।

মাইকেল গফ চলতি বিশ্বকাপ আসরে ৮টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। ৪টি ম্যাচে দায়িত্ব পালন করলেও বাকি ৪টি ম্যাচ পরিচালনা না করেই বিশ্বকাপ থেকে চলে যেতে হচ্ছে তাকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা