ছবি: সংগৃহীত
খেলা

ভারতের কোচ দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে দেশটির জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করেছে। বিসিসিআই দ্রাবিড়কে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে ঘোষণা করেছে।

বিসিসিআই’র পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল দ্রাবিড় বিনাপ্রতিন্দ্বন্দিতায় ভারতের কোচ হিসেবে দায়িত্ব পেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ দিয়ে দলের দায়িত্ব নেবেন তিনি।

দ্রাবিড়ের নিয়োগের ব্যাপারে বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে বিসিসিআই গর্বিত। রাহুলের বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ার রয়েছে। পাশাপাশি খেলাটার অন্যতম সেরা চরিত্র। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও (এনসিএ) অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে। আশা করি জাতীয় দলের কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন দ্রাবিড়।

দ্রাবিড় গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন। ২০১৬ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন তিনি। ২০১৬ সালে দ্রাবিড়ের অধীনে ভারত রানার্সআপ হলেও ২০১৮ চ্যাম্পিয়ন হয় ভারতীয় যুবারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা