ছবি: সংগৃহীত
খেলা

অধরা জয় পেল ভারত

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে অধরা জয়ের দেখা পেলো ভারত। এর আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে টানা দুই ম্যাচ হেরেছিল বিরাট কোহলির দল।

আফগানিস্তানকে বুধবার (৩ নভেম্বর) সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের তৃতীয় ম্যাচে ৬৬ রানে হারিয়েছে ভারত। ৩ খেলায় ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২এ টেবিলের চতুর্থস্থানে উঠলো ভারত। আর ৪ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো আফগানিস্তান।

আবু ধাবিতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। পাওয়ার প্লেতে ৫২ রান তুলেন তারা। ১০ ওভার শেষে ৮৫। ১২তম ওভারে ৩৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি পুরন করেন রোহিত। আর ১৩তম ওভারে ৩৫তম বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরির দেখা পান রাহুল।

১৫তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৪০ রানে রোহিত-রাহুলের জুটি বিচ্ছিন্ন হয়। বিশ্বকাপের আসরে যেকোন উইকেট জুটিতে এটিই ভারতের পক্ষে সর্বোচ্চ রান। আফগানিস্তানের পেসার করিম জানাতের বলে আউট হন রোহিত। ৪৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রান করেন রোহিত।

১৭তম ওভারে আফগানিস্তানের পেসার গুলবাদিন নাইবের বলে আউট হন রাহুল। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৯ রান করেন রাহুল।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুতে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ঋসভ পান্থ ও হার্ডিক পান্ডিয়া। শেষ ২১ বলে অবিচ্ছিন্ন ৬৩ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ২ উইকেটে এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ২১০ রানের পাহাড় গড়ে ভারত। ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন পান্ডিয়া। ১টি চার ও ৩টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন পান্থ। আফগানদের নাইব-জানাত ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ২১১ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৪ রান তুলে ম্যাচ হারে আফগানরা।

৩২ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩৫ রান করেন নবি। । ২২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪২ রান করেন জানাত। ভারতের শামি ৩টি, রবীচন্দ্রন অশ্বিন ২টি উইকেট নেন। ম্যাচ সেরা ভারতের রোহিত।

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ৫ নভেম্বর স্কটল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আর ৭ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা