খেলা

টস জিতলো আফগানিস্তান, ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট ম্যাচে টস জিতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী।

বুধবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি সপ্তম আসরের ৩৩ তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।

টস হেরে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। তারা ক্রমাগতভাবে বাইরে পাঠাতে থাকেন। তাদের দারুণ ইনিংসে ভর করে দ্বাদশ ওভারে দলীয় শতক পূরণ করে ভারত।

রোহিত ৭৪ রানে আউট হলে ভাঙে দুজনের ১৪০ রানের জুটি। এর কিছু পরেই সাজঘরে ফেরেন তার সঙ্গী রাহুল। এই ওপেনার করেন ৬৯ রান। ভারতের হয়ে বাকী পথ পাড়ি দেন হার্দিক পান্ডিয়া ও রিশাভ পান্ট।

তাদের দুজনের ব্যাটে ভর করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দলীয় দ্বিশতক পার করে ভারত। শেষ পর্যন্ত এই দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৫ ও ২৭ রানে। আর আফগানিস্তানের গুলবাদিন নাইব ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।

ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

আফগানিস্তানের প্রথম একাদশ:
আসগর অবসর নিয়েছেন। তার বদলে আফগানিস্তান মাঠে নামায় শরাফুদ্দিন আশরাফকে। মুজিব এই ম্যাচেও মাঠে নামেননি। তাই প্রথম একাদশে জায়গা ধরে রাখেন হামিদ হাসান।

হজরতউল্লাহ জাজাই, মোহম্মদ শেহজাদ (উইকেটকিপার), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহম্মদ নবী (ক্যাপ্টেন),শরাফুদ্দিন আশরাফ, গুলবদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, নবীন উল হক ও হামিদ হাসান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা